• দেশজুড়ে ফিচার
  • ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত 

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত 

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ , ২২ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- ফাইল

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ (৬৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ( ২২ জুন) সকালে উপজেলার সিডস্টোর কাঁচা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাজু আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন,সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় একজন নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় রাজু আহমেদ তার ছোট বোন লাকী আক্তারের বাসায় থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন সকালে রাজু কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সিডস্টোর কাঁচা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগতির অজ্ঞাত গাড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।