নওগাঁয় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ২২ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে মাহতাব আলী মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর গ্রামে।

নিহত মাহতাব আলী মন্ডল ওই গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। এদিন সকাল ৯ টার দিকে ক্ষেতের মরিচের জমি থেকে বৃষ্টির পানি বের করে দিতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়।

দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।