মূল্যস্ফীতির লক্ষ্য ৬.৫ শতাংশ

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আগামী ২০২৪-২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতির হার শতকরা ৬ দশমিক ৫ শতাংশের লক্ষ্য সরকারের।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্যমাত্রার কথা জানান।

চলতি অর্থবছরের বাজেটেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। পরে যদিও লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় ৭ দশমিক ৫ শতাংশ।

অবশ্য চলতি অর্থবছরজুড়েই মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের বেশি। বিদায়ী মে মাসে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের কাছাকাছি।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।