ঈদের পর নতুন সূচিতে চলবে মেট্রোরেল

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পবিত্র ঈদুল আজহার পর মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি অফিসের সঙ্গে মিলিয়ে নতুন সূচিতে চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, ‘ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পিক ও অফপিক আওয়ারে তারতম্য আনা হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা সুবিধা পাবেন।’

তিনি বলেন, ‌‘১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।’

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। এ ছাড়া অন্যান্য আরোপিত নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকবে।’

এর আগে সূচি পরিবর্তন করে ২০ জানুয়ারি থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। ওই সময়সূচি অনুযায়ী, উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলের সুবিধা ভোগ করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর