
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হুসনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত হুসনা বেগম রাজনগর থানাধীন ডেফলউড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এসআই মাহমুদুর রহমানসহ মৌলভীবাজার ডিবির একটি টিম শ্রীমঙ্গল স্টেশন সংলগ্ন সোনার বাংলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
সোনার বাংলা রোডের ভিশন ট্রেডার্স নামক একটি কাগজের কার্টুনের দোকানের সামনে থেকে হুসনা বেগমকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের সামনে নারী পুলিশ কর্তৃক আটককৃত নারীর দেহ তল্লাশী করে তার পরনের শাড়ীর কোছা থেকে দুটি নীল রঙের পলিপ্যাকের ভেতর থেকে ২৮০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান মৌলভীবাজার মিডিয়া সেল এর দায়িত্বর কর্মকর্তা এস আই মাহমুদ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...