
পণ্য আমদানি-রপ্তানী’র ক্ষেত্রে এনবিআর কর্তৃক নতুন আদেশে অতিরিক্ত শুল্ক আরোপে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানী সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে পণ্য খালাসে অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়ে আছে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বিক্ষোভ জানিয়ে আমদানি-রফতানি বন্ধের হুমকি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার(২৭ জুন) রাত ৯ টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে আমদানি-রফতানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এর্ন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন।
বন্দর সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারীকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারনে বেনাপোল বন্দরে মাছ ,ফল ও সবজি সহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করে আমদানিকারকরা।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান, গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পন্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে।
ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরিন নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকগনের জন্য সুষম সুবিধা নিশ্চিত করণের কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ শুটকি, টমেটো, পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে নুন্যতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয়।
যা বৃহস্পতিবার থেকে কার্যকর করে কাস্টমস। এতে লোকশানের কবলে পড়া পণ্য চালান খালাস না নেওয়ায়, বন্দরে আটকা পড়ে অর্ধশতাধিক খাদ্যদ্রব্য জাতীয় পচনশীল পণ্যবাহী ট্রাক।
ব্যবসায়ীরা বলেন, এনবিআরের জারিকৃত নতুন আদেশের অনুচ্ছেদ(৪) কাস্টমস মুল্যায়ন না করায় তারা পণ্য চালান খালাস নিতে পারছেনা। ২৪ ঘন্টার মধ্যে যদি চলমান সমস্যা নিরসন না হয় তবে শনিবার থেকে এপথে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবে ব্যবসায়ীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...