
“কৃষিই সমৃদ্ধ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৯জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব ও উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর রাসেল।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, কৃষি অফিসার হুমায়ূন দিলদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক প্রমুখ। উক্ত মেলায় ফলজ বনজসহ আধুনিক কৃষি প্রযুক্তির ১৬টি স্টল বসে।
এসময় উপজেলার ১ হাজার ৪শত প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫কেজি উফসী জাতের ধান বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নার্সারীর মালিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী