
দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে ১১টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বিষয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে অগ্রাধিকার পেয়েছিল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি। সবার ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা বাজেটে গুরুত্ব পাবে।
এছাড়া যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করতে বাজেট প্রণয়নের সময় বিশেষ বিবেচনায় নেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর সীমান্তে এবার বিজিবির ড্রোন-এআইয়ের নজরদারি
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান
শেরপুর জেলা পুলিশের ‘গণিত উৎসব ও...
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি রান’ অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল...
নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের...