
পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে দেশী জাতের নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক, রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের আওতায় বিনামূল্যে নারিকেলের চারা ও রোপা আমন (উফশি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
কৃষি অফিসার ও কৃষিবিদ অসীম কুমার দাশের স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এসময়ে রোপা আমন উফশী ৪২২৫ জন কৃষকের মাঝে বীজ ৫ কেজি বীজ ডিএপি ১০ কেজি এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়াও ৫০০০ জন কৃষককে ৫ টি করে চারা দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...