
বছর খানেক ধরে বাজারে পেঁয়াজের দাম বেপরোয়া। তাই ভাল দাম পাওয়ায় আশায় পাটের পুরো মৌসুমে পেঁয়াজ আবাদ করেছেন ফরিদপুরের সালথা উপজেলার কয়েকজন কৃষক। তবে পাট চাষ না করে পেঁয়াজ আবাদ করে পুরোই ধরা খেয়েছেন একাধিক কৃষক।
বেশিরভাগ কৃষকের জমির পেঁয়াজের ফলন ভাল হয়নি। সময় চলে গেলেও এখনো বড় হয়নি পেঁয়াজের (বাল্ব) গুটি। আবার কারো কারো জমিতে পেঁয়াজের গুটি নামেনিই। তবে ২-৩ জন কৃষকের পেঁয়াজ ভাল হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সালথায় অন্তত ১০ একর পাটের জমিতে গ্রীস্মকালিন পেঁয়াজ আবাদ করা হয়েছে। শীতকালে পেঁয়াজ আবাদের সঠিক সময় হলেও বর্ষা মৌসুমে তা আবাদের দিকে ঝুঁকে অনেকেই বিপাকে পড়েছেন।
কৃষকরা জানিয়েছেন, যেসব চাষিরা পেঁয়াজের বীজ সরাসরি ক্ষেতে পেঁয়াজের বীজ বপণ করেছেন, তাদের ক্ষেতের পেঁয়াজ ভাল হচ্ছে। আর যারা বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছেন, তাদের পেঁয়াজ ভাল হওয়ার সম্ভবনা নেই।
উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি এলাকার আলিম উদ্দিন নামে এক কৃষক বলেন, পেঁয়াজের দাম ভাল হওয়ায় এবার পাট চাষ না করে গ্রীস্মকালিন পেঁয়াজ আবাদ করার সিদ্ধান্ত নেই। সেই অনুযায়ী আমি চার বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছি। কিন্তু আমার ক্ষেতের পেঁয়াজ পুরোই মাইর গেছে। এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।
মো. ওবায়দুর রহমান নামে আরেক কৃষক বলেন, আমি ১০ কাঠা জমিতে পেঁয়াজ আবাদ করেছি, কিন্তু ভাল হয়নি। আগামীতে আর এভাবে পেঁয়াজ চাষ করবো না।
কাঠিয়ার গট্টি এলাকার বাহা উদ্দীন বলেন, আমার ক্ষেতের পেঁয়াজ মোটামুটি ভাল হয়েছে। কারণ আমি সরাসরি ক্ষেতে পেঁয়াজ বীজ বপণ করেছিলাম, আর যারা পেঁয়াজের বীজতলা থেকে চারা উৎপাদন ক্ষেতে রোপণ করেছেন তাদের পেঁয়াজ ভাল হয়নি।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, অসময়ে পেঁয়াজ আবাদ করতে হলে অবশ্যই উচু জমি ব্যবহার করতে হবে। কারণ বর্ষা মৌসুমে নিচু জমিতে পেঁয়াজ আবাদ করলে ক্ষেতে বৃষ্টির পানি জমে পেঁয়াজের চারা নষ্ট হয়ে যায়। আর যদি কেউ নিচু জমিতে পেঁয়াজ আবাদ চায়, তাহলে ক্ষেতের মধ্যে বেড কেটে মাটি উচু করে আবাদ করতে হবে। তাহলে বৃষ্টি নামলেও ক্ষেতে পানি দাঁড়াবে না। তাতে পেঁয়াজের ক্ষতিও হবে না।
তিনি আরো বলেন, এবার সালথায় ১০ একর জমিতে গ্রীস্মকালিন পেঁয়াজ আবাদ হয়েছে। ভুল পদ্ধতীতে যারা পেঁয়াজ আবাদ করেছে, তাদের তা ভাল হয়নি। তবে আগামীতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পেঁয়াজ আবাদ করলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...