
ঈদের ছুটিতে জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি-ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
শনিবার (১৫ জুন) বাজুসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠায় দেশের সোনার অলংকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চিঠিতে বাজুসের পক্ষ থেকে বলা হয়, ঈদের লম্বা ছুটির কারণে দেশের সকল মার্কেট ও দোকানসমূহ বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এ অবস্থায় ঈদের বন্ধ চলাকালে দেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানসমূহে সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ
জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, আগামী সোমবার সারা দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। ফলে ১৬ থেকে ১৮ জুন ( রবি, সোম ও মঙ্গলবার) কোরবানি ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫ দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...