সরকারি চাকরিতে ৩ লাখ ৭০ হাজার পদ খালি : জনপ্রশাসনমন্ত্রী

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , ২৮ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে শূন্য পদ রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৪৪৭টি। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।