
ঢাকার সাভারে বেরসরকারি টেলিভিশন নাগরিক টেলিভিশন ও ইংরেজি দৈনিক স্টারের সাংবাদিককে মারধরের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুই জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখল করতে থাকে সন্ত্রাসীরা।
এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্ণিয়ায় মারাত্মক জখম হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ভুক্তভোগী সাংবাদিকের হারানো ফোনটিও উদ্ধার করা হয়েছে। আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক