দেশে অবৈধ কত বিদেশি শ্রমিক কাজ করেন, জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ২৮ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছে তার তালিকা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।