
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ দুপুর সাড়ে বারটার দিকে। রোগ আর বয়সের ভারে কুঁজো হয়ে পড়া আবুল কাশেম এসেছেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন। ১০০ বছর বয়সী এ দাদা নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে গেলেন।
ভোট দিয়ে আবার আনসার সদস্য কাঁধে ভর দিয়েই ন হয়ে এলেন। জানালেন তাঁর কথা, মনে হয় জীবনের শেষ ভোট দিয়েছি,তবে বেঁচে থাকলে আরো ভোট দেওয়ার ইচ্ছা আছে তার।স্ত্রী এখনো বেঁচে আছেন।
তার স্ত্রী বয়সও ৮০ বছরের বেশি বলে দাবি করলেন এ বৃদ্ধ।ভোট দেওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি জানান, ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। জীবনের শেষ প্রান্তে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের চাঁন মনি পাড়া গ্রামের বাসিন্দা আবুল কাশেম,তিন ছেলেও চার মেয়ের জনক আবুল কাশেম। এখন পুত্রবধূ ও নাতি- নাতনিদের নিয়ে একই বাড়িতে বসবাস করছেন এ বৃদ্ধ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...