
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সরাইল উপজেলার ৩২ নং কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি শাকির মিয়া (৩৯) কে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।একই কেন্দ্রে অপর একজন পুলিং এজেন্ট মো: হৃদয় মিয়া (২৮) ভোটারদের একটি নির্দিষ্ট মার্কায় ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) সকালে ওই ইউনিয়নের কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া দুই যুবকের কারাদণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...