
আগামী ২ জুন পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। এই টুর্নামেন্টের আগে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। কুড়ি ওভারের এই টুর্নামেন্টের সেরা পারফর্মার কারা, কাদের ঝুলিতে বেশি উইকেট, ব্যাট হাতে সাফল্য পেয়েছে কারা, এসব নিয়ে চলছে আলোচনা।
কুড়ি ওভারের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অনেক ব্যাটারই নজর কেড়েছেন। তবে ধারাবাহিকতায় ধরে রাখতে পেরেছেন গুটি কয়েকজন। আর যারা ধারাবাহিকতা রেখে এগিয়েছেন তাদের ঝুলিতে জমা হয়েছে অনেক রান।
এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়ানো ১০ ব্যাটারের তালিকায় এশিয়ানদের জয়জয়কার। প্রথম দশ ব্যাটারের মধ্যে পাঁচজনই এশিয়ার। ১ হাজার ১৪১ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি। দুই ও তিনে থাকা মাহেলা জয়বর্ধনে ও ক্রিস গেইলের রান ১০১৬ ও ৯৬৫ রান। জয়বর্ধনে সবশেষ টি-২০ বিশ্বকাপ খেলেছেন ২০১৪ সালে। বাংলাদেশে অনুষ্ঠিত ১০ বছর আগে বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।
সবশেষ টি-২০ বিশ্বকাপ গেইল খেলেছেন ২০২১ সালে। তাতে রোহিত শর্মার সেরা দুইয়ে ওঠার সম্ভাবনা আরো একটু জোরালো হলো। ৯৬৩ রান করে টি-২০ বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিত। তার নেতৃত্বেই এবার টি-২০ বিশ্বকাপ খেলবে ভারত।
৮৯৭ রান করে টি-২০ বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক তিলকরত্নে দিলশান। দিলশান সবশেষ ২০১৬ সালে খেলেছেন টি-২০ বিশ্বকাপ। তবু রানসংগ্রাহকের সেরা পাচে জায়গা করে নিতে সাকিবের জন্য একটু কঠিনই হবে। ছয় ও সাতে থাকা ডেভিড ওয়ার্নার ও জস বাটলার দুজনই আছেন এবারের বিশ্বকাপে। বড় মঞ্চে ওয়ার্নার, বাটলার যে কতটা বিধ্বংসী হতে পারেন, সেটার প্রমাণ দেখা গেছে অনেকবারই।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক সাকিব। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৭৪২ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ২৩.৯৩ ও স্ট্রাইকরেট ১২২.৪৪। করেছেন তিন ফিফটি। যার মধ্যে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে। ৪৭ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারী এখনো তিনি।
টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ দশ রান সংগ্রাহক-
ক্রিকেটার রান ইনিংস স্ট্রাইকরেট
বিরাট কোহলি (ভারত) ১১৪১ ২৫ ১৩১.৩০
মাহেলা জয়বর্ধনে (শ্রীলংকা) ১০১৬ ৩১ ১৩৪.৭৪
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৯৬৫ ৩১ ১৪২.৭৫
রোহিত শর্মা (ভারত) ৯৬৩ ৩৬ ১২৭.৮৮
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ৮৯৭ ৩৪ ১২৪.০৬
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮০৬ ৩৪ ১৩৩.২২
জস বাটলার (ইংল্যান্ড) ৭৯৯ ২৭ ১৪৪.৪৮
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৭৪২ ৩৬ ১২২.৪৪
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৭১৭ ২৯ ১৪৩.৪০
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৬৯৯ ২৪ ১৮৩.৮৪
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...