
ঢাকার সাভারে অভিযান চালিয়ে তিনশ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল হামিদ নামে একজন ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে।
সোমবার রাতে বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
আটক আব্দুল হামিদ (৪০) বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং একই ইউনিয়নের কালিয়াকৈর এলাকার আব্দুল ওহাবের ছেলে। গ্রেফতার পপি আক্তার (২০) নামে আরেকজন একই ইউনিয়নের খনিজনগর এলাকার পলতাক মাদক কারবারি মো. স্বপনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভার পৌর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন সেখান থেকে বিরুলিয়ার খনিজনগর এলাকায় চলে এসে যুবলীগ নেতা হামিদের ছত্রছায়ায় তার মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এছাড়াও ওই যুবলীগ নেতা বেশ কিছু দিন ঝুট ব্যবসা দখলের জন্য এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। ২০১৫ সালে অস্ত্রসহ এই যুবলীগ নেতা র্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করেছে।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, আজ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তিনশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার সহযোগী স্ত্রী ও হামিদ নামে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এঘটনায় পলাতক স্বপনসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, মাদক কারবারে সংশ্লিষ্টতা রাষ্ট্র বিরোধী কাজ। তবে যুবলীগ নেতা হামিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা