
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রচণ্ড গরমে একটি বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিকেল ৩টার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘দুপুরে বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা বেশিরভাগই দোতালার ভবনে ক্লাস করছিল। ধারণা করছি, অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই স্কুল ছুটি দেওয়া হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবকদের ডেকে অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।’
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ বছর বয়সী শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পেটে হালকা ব্যথা অনুভব করছিল। এখন সুস্থ রয়েছে।
হোসেনপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছি। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের ডেকে বাড়িতে পাঠানো হয়েছে।’
নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান, গত কয়েক দিন ধরে কিশোরগঞ্জে তাপমাত্রা বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...