
রাজধানীর বনানী এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তারা মিয়া জানান, খবর পেয়ে বনানী এলাকার রেললাইন থেকে অজ্ঞাতনামা ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়
এস আই আরও জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, ঢাকাগামী একটি ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। আমরা আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ওই কিশোরের নাম পরিচয় জানতে পারিনি। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...