
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাযে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন।নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।
মুসল্লিরা বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যের সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পাশ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি) জানান, কুরআন ও হাদিস অনুসারে পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলে রোজা এবং ঈদ করতে হয় সেই অনুসারে আমরা আজ ঈদের নামাজ আদায় করলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী