
হিন্দু ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা(২৫ মার্চ) ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে,পার্শ্ববর্তী দেশ
ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার (২৫ মার্চ) এবং বাংলাদেশে মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোমবার ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।
অবশ্য বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দুদেশের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক- সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক- কার্ত্তিক চক্রবর্তী যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত।
অশুভ শক্তির বিনাশ হিসেবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে সোমবার এবং মঙ্গলবার বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে এ পথে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না। বুধবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম”।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, “এ পথে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে”।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, “ভারতে হোলি উৎসব ও বাংলাদেশে স্বাধীনতা দিবসের ছুটিতে সোম ও মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে। পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোন বাধা নেই। বুধবার সকাল থেকে আবারও এ পথে আমদানি- রপ্তানি বাণিজ্য চলবে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী