
পবিত্র রমজান ও আসন্ন ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক সমন্বয়ে রোববার দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় চালানো হয় পুলিশী টহল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা যায়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন, বাস, টার্মিনাল পকেটমার ও অজ্ঞান পার্টির তৎপরতা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। শহরের বিপণিবিতানগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। শহরের সড়ক-মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে যানবাহন তল্লাশি, চুরি, ছিনতাই প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এই বিশেষ টিম তৎপর ভাবে দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসীর নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার স্বার্থে বিশেষভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ৭ টি দল কাজ করছে। তারা বিভিন্ন সময় শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে টহল দেবে।
তিনি আরো বলেন, ঈদ সামনে রেখে ইতোমধ্যে শহরের বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে বেড়েছে জনসমাগম। ঈদ উৎসবের কেনাকাটায় ব্যস্ত। শহরবাসীর চলাচল ও কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেজন্য সমগ্র শহর কড়া নিরাপত্তা দেবে পুলিশ
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...