• ছবিঘর ফিচার
  • পোরশা শিশা বাজারে ইমারজেন্সি হেলথ কেয়ারের শুভ উদ্ধোধন

পোরশা শিশা বাজারে ইমারজেন্সি হেলথ কেয়ারের শুভ উদ্ধোধন

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁর পোরশা উপজেলার শিশা বাজারে ইমারজেন্সি হেলথ কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।।

সরেজমিনে গিয়ে দেখা যায় ১মার্চ শুক্রবার বেলা ১১টার সময় শিশা বাজারে মেইনরোড সোহাব মার্কেটে ইমারজেন্সি হেলথ কেয়ার শুভ উদ্বোধন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, বিশেষ অতিথি নওগাঁ জেলা পরিষদ সদস্য সংরক্ষিত ( ১) ইসফাত জেরিন মিনা, তিলনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা স্বপন কুমার, তিলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা পারভীন, মরহুম মোসলেম উদ্দিনের স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেরদৌসি, বড় ছেলে শাহীন আলম সহ স্থানীয় গর্ণমান্য ব্যাক্তি বর্গ।

উদ্ধোধন শেষে ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে মিলাদ ও দোয়া করা হয়েছে।দোয়া শেষে মরহুম মোসলেম উদ্দিন চেয়ারম্যানের ছোট ছেলে ও ইমারজেন্সি হেলথ কেয়ার প্রোাইটর ডা: এনামুল হক প্রাথমিক চিকিৎসার শুভ সুচনা করেন।