
‘করবো বীমা গড়াবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ‘ প্রতিপাদ্য খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার পহেলা মার্চ সকালে একটি র্যালি জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা।

এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ি জোন প্রধান ইসমাঈল হোসেন সবুজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আতিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখার সভাপতি সুদর্শন দত্ত সহ অন্যান্য বীমা কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ি জোনের এক কোটি পাঁচ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর এবং দিবস উপলক্ষে বীমা রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...