
নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন উপজেলার গোড়শাহী মধ্য পাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে। খবর পেয়ে শুক্রবার ১ মার্চ সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় এমপির প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এর আগে বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় নিজ বসতবাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, বাবা আমাদের বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে বসবাস করতো। বৃহস্পতিবার মধ্যে রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন লাগা দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। তিনি চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পাই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যায়। এবং একইসাথে দুটি ছাগল পুড়ে গেছে। পাশাপাশি ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহাবুবুর রহমান আগুনের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল জানান, ঘটনাটি জানার পরে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরই মধ্যে নিহতের পরিবারের মাঝে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে। এবং কিছু শুকনা খাবার দেয়া হয়েছে।
এদিকে ঘটনা শোনার পর নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...