
নওগাঁর ধামইরহাটে কলেজ ছাত্রীকে(১৬) অপহরণের ঘটনায় রিপন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব। একই সাথে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় জয়পুরহাট জেলার সদর থানর পলিবাড়ি এলাকা হতে আটক করা হয়। আটক রিপন হোসেন উপজেলার দক্ষিণ চকজদু গ্রামের মাহতাব আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ওই কলেজছাত্রীকে তার বাড়ির সামনে থেকে রিপন হোসেন জোরপুর্বক মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে এক পর্যায়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।
অপহরণকারী রিপন কে জয়পুরহাট জেলার সদর থানার পলিবাড়ি এলাকা থেকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
পরবর্তীতে আটক আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...