• জাতীয়
  • সারা দেশের মালখানার মামলার আলামতের অবস্থা জানতে চান হাইকোর্ট

সারা দেশের মালখানার মামলার আলামতের অবস্থা জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সারা দেশে থানায় ও আদালতে মালখানায় (স্টোর রুম) ছড়িয়ে ছিটিয়ে থাকা মামলার আলামতের সর্বশেষ অবস্থা জানিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশ প্রধানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।