
গত ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের শপথগ্রহণ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
রোববার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
এক্স বার্তায় তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোহাম্মদ হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত এবং বাংলাদেশ মৈত্রীর সম্পর্ক একসঙ্গে আরও গভীর করতে উন্মুখ।
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তারও আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী