
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণকাঠীর মহের হাওলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ আলম ঢালীসহ স্থানীয় কয়েকজন ও অজ্ঞাত ২০-২৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের হত্যার উদ্দেশে মারধর করে আহত করে। এ সময় তারা নৌকার কর্মী-সমর্থকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরে করে।
এ ঘটনায় আহত আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি...
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের...
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
জাপান সফরে গেলেন জামায়াত আমির
জাপান সফরে গেলেন জামায়াত আমির
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর...
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে...