
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গাজীপুর মহানগরীর আওতাধীন নির্বাচনি এলাকায় ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত যেকোনো ধরণের ভারী যানবাহনসহ ট্রাক, ট্যাক্সি ক্যাব/কার, মাইক্রোবাস, পিকআপ, বাস, জিপ, টেম্পো, স্থানীয় পর্যায়ের বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এ ছাড়া নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।
প্রজ্ঞাপনে কতিপয় জরুরী পরিসেবা-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কার্যক্রম পরিচালনা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়াও জাতীয় মহাসড়ক, জরুরী পণ্য, ঔষধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে ব্যবহৃত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান...
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক...
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান