
দেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের কাজ শুরু হচ্ছে আজ। এ জন্য আজ রাত থেকে এয়ারপোর্ট রোডে তীব্র যানজটের শঙ্কা তৈরি হয়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনকে সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
রোববার (২৮ জানুয়ারি) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।
এতে বলা হয়, আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় সোমবার রাত ১০টা থেকে পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হবে। এ অবস্থায়, লাইন স্থানান্তরের কাজ চলাকালে এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির আশঙ্কা আছে। এ রুটে চলাচলকারী জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) ৩১ দশমিক ২৪ কিলোমিটার। এটিই দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন। এ রেললাইনের দুটি অংশ থাকবে। মাটির নিচ দিয়ে যবে বিমানবন্দর রুট। যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। মাটির উপর দিয়ে যাবে পূর্বাচল রুট। যা নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার।
এ বিষয়ে প্রকল্প পরিচালক আবুল কাসেম ভূঞা বলেন, তিনটি স্টেশন থেকে ধীরে ধীরে পরিষেবা লাইন স্থানান্তর করা হবে। প্রকল্পটি শেষ হতে তিন মাস পর্যন্ত লাগতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
ভুঁইফোড় সংবাদমাধ্যমের অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা
৫৯ লাখ অযোগ্য টিসিবি কার্ডধারী বাদ: বাণিজ্যমন্ত্রী
৫৯ লাখ অযোগ্য টিসিবি কার্ডধারী বাদ:...
বেনামি ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা রোধে কঠোর পদক্ষেপ
বেনামি ফটোকার্ড দিয়ে অস্থিতিশীলতা রোধে কঠোর...
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদক উদ্ধারে এপিবিএনের নির্দেশ
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদক উদ্ধারে...
নতুন পে স্কেলে কমছে বাড়িভাড়া ভাতা
নতুন পে স্কেলে কমছে বাড়িভাড়া ভাতা