
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমগীর হেসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া ( ৩৫)। তারা সবাই কর্ণফুলী গ্যাস লাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহতাবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিজয়নগরে১শ’২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া আটক
বিজয়নগরে১শ’২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার...
কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ২ ইউপি...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...
বেনাপোলে দেশীয় পিস্তল সহ ইঞ্জিনভ্যান চালক গ্রেফতার
বেনাপোলে দেশীয় পিস্তল সহ ইঞ্জিনভ্যান চালক...
কমলগঞ্জে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়া : বিপথগামী...
কমলগঞ্জে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়া...