
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রয়োজন না হলে কোনো জোট হবে না।
প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন দেয়ার বিষয় নতুন-পুরনো কিংবা কোনো সংখ্যা বিবেচনা করা হচ্ছে না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকে মনোনয়নের জন্য নির্বাচন করা হচ্ছে।
আগামীকাল সকাল ১০টায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।
এ সময় মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়ন পত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
তিনদিন ব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষ হচ্ছে আজ। এর মাধ্যমে চূড়ান্ত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর তালিকা।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...