গলাচিপায় ইয়াবাসহ দু’মাদক কারবারী আটক 

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 54 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

পটুয়াখালীর গলাচিপায় ১১০ পিস ইয়াবাসহ আমানুল্লাহ আমান (৩২) ও বায়জিদ (২৫) নামে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

আমান’র বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুর ও বায়জিদ’র বাড়ি গলাচিপার বাঁশবুনিয়া গ্রামে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা হয়েছে।

পটুয়াখালী ডিবি পুলিশসূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে ডিবি পুলিশের একটি টীম অভিযান চালিয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার সংলগ্ন জোড়া ব্রিজের পূর্ব পাশে ফারুকের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।