
নির্বাচনে কে আসবে কে আসবে না তা মূল কথা নয়, জনগণের অংশগ্রহণই বড় কথা বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণ নিবার্চন চায়। তাদের যে উচ্ছ্বাস, আনন্দ এবং প্রত্যাশা নির্বাচন নিয়ে, আমি মনে করি নির্বাচন সফল হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন তিনি। এরপর বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনে না এলে সমস্যা হবে কিনা সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, আমি গত দশ বছর কসবা—আখাউড়ার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণ আমার সাথে আছে।
এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড রাশেদুল কাওছার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সোহাগ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন রিমন ও যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...