
ঢাকা-১৯ আসন সাভারেমনোয়নপত্র জমা দিতে এসে স্লোগান আর শোডাউন করে আচরণবিধিলঙ্ঘণের অভিযোগে উঠেছে জাতীয় পার্টির এমপি প্রার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাভার উপজেলা চত্ত্বরে লাঙ্গল প্রতীক নিয়ে মিছিল করেন তিনি।
এসময় প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে সাভার উপজেলা চত্ত্বরে প্রবেশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচে ফটকের সামনে হ্যান্ডমাইকেনেতাকর্মীদেরআচরণবিধিলঙ্ঘণ না করার বিষয়ে সতর্ক করেন জাতীয় পার্টির ওই নেতা।
এসময় জাতীয় পার্টির এমপি প্রার্থী বাহাদুর ইমতিয়াজ বলেন, ভাইয়েরা আমার অনেক কষ্ট করে আপনারা মিছিল নিয়ে আসছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। যেহেতু নির্বাচনীআচরণবিধি আছে, তাই কোন ভাবে তা লঙ্ঘণ করা যাবে না। আমার সাথে ৫-৬ জনের বেশি উপরে যাবেন না। আপনারা সবাই বাইরে থেকে স্লোগান দেন। আমি মনোনয়ন জমা দিয়ে এসে আবার আপনাদের সাথে যোগদান করব।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলার সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, আমরা এটা থামায় দিয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। এটা নির্বাচনীআচরণবিধিলঙ্ঘণ এবং ইনকোয়েরি হবে। অভিযোগ আসলে আমরা এটার বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।
মন্তব্য লিখুন
আরও খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি...
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের...
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
জাপান সফরে গেলেন জামায়াত আমির
জাপান সফরে গেলেন জামায়াত আমির
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর...
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে...