
শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে পৌরশহরের নয়ানিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় চেকপোস্ট চালায় থানা পুলিশ।
এসময় একটি সিএনজিকে সন্দেহ হলে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম শেরপুর সদর উপজেলার লসমনপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...