
নওগাঁর মহাদেবপুরে মো.মামুন (৩২) নামে এক কংক্রিটের খুঁটি ব্যবসায়ীকে মাথায় জখম করে হত্যা করা হয়েছে। এসময় ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। আটকরা হলেন- একই গ্রামের ট্রাক চালক সুমন হোসেন ও চালকের সহযোগী সজিব হোসেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাক যোগে কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে গিয়েছিলেন। খুঁটি বিক্রি করে দুই লাখ টাকা সহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাতের কোন এক সময় ট্রাক চালক ও সহযোগি মামুনকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে। পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও সজিবকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে হিমালয়ের পাশে জঙ্গলের মধ্যে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘটনায় দুইজন আটক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল