
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার দলীয় মনোনয়ন থেকে বর্তমান অনেক সংসদ-সদস্য বাদ পড়েছেন, স্থান পেয়েছেন নতুন মুখ। কারা বাদ পড়েছেন আর কারা নতুন করে দলে জায়গা করে নিয়েছেন, এনিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। শুধু দলীয় নেতাকর্মীই নন, পুরো দেশের মানুষ তাকিয়ে আছে সেই দিকে।
সর্বত্র এ নিয়ে চলছে আলোচনা, চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলের নেতাকর্মীরা পছন্দের নেতাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে পোস্ট দিচ্ছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের গুণাবলি, বিভিন্ন উন্নয়ন, কর্মসূচির তথ্য তুলে ধরছেন। দাবি করছেন তিনিই পাবেন দলীয় মনোনয়ন।
এবার দলীয় মনোনয়নে প্রার্থীদের অনেকগুলো দিক বিবেচনা করা হয়েছে। জনপ্রিয়তা, দলে গ্রহণযোগ্যতা, মানবিকতা, দুর্দিনে মানুষের পাশে থাকা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের নৌকার হাল ধরারা সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশাপাশি বিবেচনা করা হয়েছে বিভিন্ন সংস্থার জরিপ এবং দলের সাংগঠনিক রিপোর্ট।
দলীয় সূত্র বলছে, এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি বিতর্কিত, জনবিচ্ছিন্নসহ শারীরিকভাবে অসুস্থ ও প্রবীণ বেশকিছু সংসদ-সদস্যকে। জায়গা পেয়েছেন ক্লিন ইমেজ, জনগণের কাছে জনপ্রিয় এবং এলাকায় পরিচিত নতুন প্রার্থীরা।
এদিকে ২৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। তবে প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। আজ রবিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে৷
গত শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ