
আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এই কথা বলেন।
তিনি বলেন, তফসিলকে ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কে তল্লাশি বিষয়টি দেখলাম।
রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে। আর যদি বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হবে।
এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে ২টা ১৫ মিনিটে বের হয়ে যান ডিএমপি কমিশনার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ