
দেশের তরুণদের সংগঠন ‘ইয়ং বাংলার’ সফলতায় ‘মাইক্রোসফট ইয়ং বাংলা ইন্টার্নশিপ প্রোগ্রাম’ সব মন্ত্রণালয়ে চালুর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে শনিবার (১৮ নভেম্বর) সপ্তমবারের মতো আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ইয়ং বাংলা। দেশের তরুণ-যুবকদের তথ্য-প্রযুক্তি নির্ভর স্বাধীন আইডিয়া বিকাশ এবং এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি করে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এগিয়ে নিতে মাইক্রোসফট ইয়ং বাংলা ইন্টার্নশিপ প্রোগ্রাম।
এ সময় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘উপস্থিত আজকের জুরি বোর্ডের সদস্যরা গত বেশ কিছু দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি তারা। এ বছর প্রায় ৭০০টির বেশি সংস্থা আবেদন করেছিলেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য। তাদের বাছাই করে, একটা পর্যায়ে নিয়ে এসেছেন। অনেকে এখানে উপস্থিত আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘গত সাত বছরে প্রায় ১৪৫টির ওপরে সংগঠনকে আমরা পুরস্কৃত করেছি। প্রায় ২৭০টি সংস্থা আমাদের সঙ্গে আছে। সিআরআই এর বড় আরেকটি অর্জন হলো, এ বছর আমরা সব মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ চালু করেছি। যেটা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, আইসিটিসহ কয়েকটি মন্ত্রণালয় প্রায় এক হাজারের বেশি জনকে নিয়ে ইন্টার্নিশিপ চালু করেছে।’
তিনি আরও বলেন, ‘২০১৪ সালে আমি বলেছিলাম, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত (বিদ্যুতের আলোয়) করব। আজকে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতির পিতার সোনার বাংলার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ঘর আলোকিত করেছি।’
নসরুল হামিদ বলেন, ‘এখন আমাদের জয়, বাংলা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।’
সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে উঠলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয় এবারের আয়োজনে। বিজয়ীদের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
তারুণ্যের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে একটি শক্তিশালী জ্ঞানভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্নে গড়ে ওঠে ‘ইয়ং বাংলা’। ‘তোমার জয়ে, বাংলার জয়’ স্লোগান সামনে রেখে এগিয়ে যাচ্ছে ইয়ং বাংলা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ