
শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। ৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়কের বকচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ২ জন।
৪৫ বছরের নিহত আল আমিন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের দুধনই গ্রামের লাল মিয়ার ছেলে।
আর আহতরা হচ্ছেন, শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মামুন (২৮)।
নিহতের পরিবার ও স্থানীয়ের বরাতে পুলিশ জানায়, সোমবার নিহত আল আমিন সকাল ১০ টার দিকে গরুর খাদ্য কেনার জন্য মোটরসাইকেল দিয়ে শ্রীবরদী বাজারে যান। খাদ্য কিনে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ভায়াডাঙ্গা সড়কের বকচর এলাকায় এক গ্রামের রাস্তা থেকে মূল সড়কে ওঠার সময় মুল সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আল আমিন এবং অপর মোটরসাইকেলের আরোহী আব্দুল্লাহ ও মামুন। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় দায়িত্বরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে একজনের মৃত্যু হয়েছে। অপর দু’জনকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...