
মৌলভীবাজারের কুলাউড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শফিকুল ইসলাম (৫৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। কনস্টেবল শফিকুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসিন্দা। প্রায় দুইবছর ধরে তিনি কুলাউড়া থানায় কর্মরত ছিলেন।
ওসি জানান, সোমবার বিকাল ৪টার দিকে শফিকুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বিকেলে শফিকুলের ডিউটি ছিলো। ডিউটিতে যাওয়ার পূর্বেই তিনি মারা যান। থানা প্রাঙ্গণে তার জানাজা শেষে টাঙ্গাইলের নিজবাড়িতে তার মরদেহ পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহনা আক্তার জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম মারা যান।
শফিকুল ইসলাম এর মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...