
প্রথম আলোর রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কেক কাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির মাধ্যমে অতিথিদের বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়।
এর আগে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহিদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন করেন বন্ধুসভার সদস্যরা।
পাঠকদের জন্য সংবাদ পরিবেশনের এই দায়িত্বশীল কাজের পাশাপাশি পত্রিকার যে অনেক দায়িত্ব আছে তা প্রথম আলো দেখিয়েছে। প্রথম আলো সেই কাজটি করে যাচ্ছে। সমাজকে বার্তা দিয়ে যাচ্ছে। প্রথম আলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করে যাচ্ছে। ভাষা প্রতিযোগ এ দেশে প্রথম আলোই প্রথম পরিচয় করিয়েছে। প্রথম আলোর আমার শিক্ষক। যখন কোনো শব্দ বুঝতে পারি না, তখনই প্রথম আলোর সহায়তা নেই। প্রথম আলো স্বপ্ন দেখায়। আলোচনা সভায় অংশ নেওয়া অতিথিরা এসব কথা বলেন।

বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিভূতি ভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আবদুন নূর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস আর এম ওসমান গনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। এছাড়া বন্ধুসভার বন্ধুসভার সভাপতি তুলি গোস্বামী, সভাপতি মাইনুদ্দীন ও ইকবাল হোসেন, সদস্য আবীর ও শারমিন সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও সদস্য করবি চৌধুরী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...