
ডিবি পরিচয়ে দিয়ে সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মনিপুরী পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, বাড়িটি একটু নিরিবিলি থাকায় সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাধুবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য বর্তমান র্যাপিট এ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব) এ কর্মরত সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে।
এসময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ (৭৫) মা কৃষ্ণ কুমারী সিনহা (৫৫) চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।
তাদের চলে যাওয়ার পর তাদের আত্নচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান। পরে বৃদ্ধার পরিবার ঘটনা খুলে বলেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সাথে আলাপকালে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন,পুলিশি তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...