
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যা”েছ, এগিয়ে যাবে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার মতই অগ্নিসন্ত্রাসী-মনুষ্যসৃষ্ট দূর্যোগ অতিক্রম করেই দেশকে এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।
আগামী দিনের বাংলাদেশ হবে স্মার্ট, ডিজিটাল। তখনকার সরকার জনগোষ্টি সবই হবে স্মার্ট, বাংলাদেশ আর কখনোই পিছনে যাবে না।রবিবার (১২নভেম্বর) দুপুরে নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সার কারখানা উদ্বোধন শেষে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
পরে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ¯’ানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিল্পসচিব জাকিয়া সুলতানা প্রমুখ।
এশিয়ার অন্যতম বৃহত্তম ইউরিয়া সার কারখানা এটি। জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সার কারখানাটি থেকে পাওয়া যাবে বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। আমদানি নির্ভরতা কমে ৫ ভাগের ১ ভাগে নেমে আসবে। বছরে সাশ্রয় হবে প্রায় ২২ হাজার কোটি টাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে...
দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না:...
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই...
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের...
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ
১৪ জেলায় বইছে তাপপ্রবাহ