
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমগীর হেসেন (৪৫), শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া ( ৩৫)। তারা সবাই কর্ণফুলী গ্যাস লাইন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এসময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহতাবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি;...
শেরপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ,...
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা সোনামনিসহ গ্রেফতার...
লালপুরে অস্ত্রসহ ঈশ্বরদীর বহিষ্কৃত যুবদল নেতা...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের...
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ...
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার থ্রি-পিস উদ্ধার
পলাশে চুরি যাওয়া ৩৫ লাখ টাকার...