সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন পেয়েছে খাদ্য অধিদপ্তর। সিঙ্গাপুরের এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ গম কেনা হবে। এই লটের গাড়ি কিনতে মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৭৪ লাখ টাকা।