সাভারে ডিস ব্যবসা দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

সাভারের আশুলিয়ায় ডিস ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে তিনজনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাঠগড়া দুর্গাপুর এলাকার কোহিনুর সরকারের মার্কেটের পিছনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকার মানিক সরকার, শরিফ সরকার ও সাইদুর রহমান।

অভিযুক্তরা হলেন, মাসুম খান, অশ্রু, সালমান ও বক্কর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত মানিক সরকার বলেন, আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিসের ব্যবসা করে আসছিলাম। আজ সন্ধ্যায় অভিযুক্তরা আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিলো। এঘটনায় অশ্রুর সাথে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মিমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা কাটাকাটি হয়। এসময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।